কুমিল্লা জিলা স্কুলের অ্যালামনাই নির্বাচন, প্রস্তুত শিক্ষার্থীরা

কুমিল্লা জিলা স্কুলের অ্যালামনাই নির্বাচন, প্রস্তুত শিক্ষার্থীরা
কুমিল্লা জিলা স্কুলে বইছে ভোটের আমেজ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। স্থানীয়রা স্কুলে স্থাপিত কেন্দ্রে ভোট দেবেন। দেশের বাইরে যারা আছেন, তারা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন।

এ নিয়ে স্কুলের সাবেক প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে, ক্যাম্পাসে নির্বাচন উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের আনাগোনা বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, মাঠে ৪৫থেকে  ৫৫ বছরের শিক্ষার্থীরা ব্যাট হাতে ক্রিকেট খেলছেন। কেউ কেউ গাছের ছায়ায় চেয়ার পেতে খেলা দেখছেন। নির্বাচনের জন্য রুম সাজানো হচ্ছে।

প্রাক্তন শিক্ষার্থী গোলাম ইউসুফ চৌধুরী বলেন, ‘মকবুল আহমেদ ও ফয়জুল হক স্যারদের বেত্রাঘাত এখনো মনে পড়ে। এমন মার দিয়েছে, শার্ট ছিঁড়ে গেছে। সেটা দর্জির কাছে সেলাই করে বাড়ি গিয়েছি। নয়তো বাড়িতে জানলে আবার মারবে। সেই দিনগুলো খুব মনে পড়ে। স্যারদের হাতে মার খেলে হয়তো আরও ভালো কিছু করতে পারতাম।’

আরও পড়ুন

আরেক শিক্ষার্থী ইমতিয়াজ সরকার নিপু বলেন, ‘এখানে আসলে এখনো ১৯৮০ সালের স্কুল জীবনে ফিরে যাই। কত স্কুল ফাাঁকি দিয়ে খেলা দেখেছি, সিনেমা দেখেছি। সেই দিনগুলো মনে পড়ে। ভোটে অনেকের সঙ্গে দেখা হবে সেটার অপেক্ষায় আছি।’

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ বলেন, ‘সাধারণত কলেজ-বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকে। স্কুলে এটা ব্যতিক্রম। এই স্কুলের শিক্ষার্থীরা সারা দেশে প্রতিষ্ঠিত। নির্বাচনকে ঘিরে এখানে উৎসবের আমেজ বিরাজ করছে। তাদের উৎসব দেখে মনে হচ্ছে এই স্কুলের শিক্ষক হওয়ার থেকে ছাত্র হওয়া অনেক আনন্দের। নির্বাচিত কমিটি স্কুলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছি।’

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কামরুল ইসলাম জানান, কুমিল্লা জিলা স্কুল ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলেও এই প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট  অনুষ্ঠিত হবে। ভোটে ১৩টি পদে একক প্রার্থী থাকলেও বাকি ছয়টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad