Author: জাহাঙ্গীর আলম ইমরুল

দীর্ঘ ১০ বছর ধরে হৃদয়ে পাথর বেঁধে দিন গুনছেন এক বাবা। ২০১৬ সালের সেই কালরাত থেকে ২০২৬-এর আজকের সকাল—মাঝখানে কেটে গেছে ৩ হাজার ৬৭০ দিন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ডের বিচার আজও অধরা। তবে রোববার ও সোমবার আদালত সংশ্লিষ্ট ঘটনাক্রম তনুর পরিবারকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। তনু হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। মামলার ষষ্ঠ তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে হাজির হয়ে তিনজনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেছেন। এই তিন ব্যক্তি হলেন— সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও…

Read More

কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। স্থানীয়রা স্কুলে স্থাপিত কেন্দ্রে ভোট দেবেন। দেশের বাইরে যারা আছেন, তারা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ নিয়ে স্কুলের সাবেক প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে, ক্যাম্পাসে নির্বাচন উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের আনাগোনা বেড়েছে। সরেজমিনে দেখা যায়, মাঠে ৪৫থেকে  ৫৫ বছরের শিক্ষার্থীরা ব্যাট হাতে ক্রিকেট খেলছেন। কেউ কেউ গাছের ছায়ায় চেয়ার পেতে খেলা দেখছেন। নির্বাচনের জন্য রুম সাজানো হচ্ছে। প্রাক্তন শিক্ষার্থী গোলাম ইউসুফ চৌধুরী বলেন, ‘মকবুল আহমেদ ও ফয়জুল হক স্যারদের বেত্রাঘাত এখনো মনে পড়ে। এমন মার দিয়েছে, শার্ট ছিঁড়ে গেছে। সেটা দর্জির কাছে…

Read More