ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আটক

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আটক
Advertisement
Advertisement

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার ১১ মাসের মাথায় গত জুলাইয়ে পদত্যাগ করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এর আগে তিনি রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন।

গত ৯ অক্টোবর ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, স্বার্থের সংঘাত, অনৈতিক বিনিয়োগ ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad