আগে গণভোট চাইতে প্রধান উপদেষ্টার কাছে যেতে চায় ৮ দল

আগে গণভোট চাইতে প্রধান উপদেষ্টার কাছে যেতে চায় ৮ দল
ঢাকার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে জামায়তসহ আট দলের নেতারা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নভেম্বরেই গণভোটের আয়োজনসহ পাঁচ দাবি আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত জামায়াত ও সমমনা আট দলের নেতারা।

মঙ্গলবার বিকালে ঢাকার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে পরবর্তী কর্মসূচি ও করণীয় নির্ধারণে বৈঠকে বসেন আট দলের শীর্ষ নেতারা। সেখান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক অংশ নেয়া দুটি দলের শীর্ষ নেতারা টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েও সিদ্ধান্ত জানায় দলগুলো।

দলগুলোর নেতারা জানান, বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চান তারা। এজন্য তাদের পক্ষ থেকে প্রথান উপদেষ্টার সঙ্গে দেখা করার সময় চাওয়া হবে। যদি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় এবং বৈঠকে নির্বাচনের আগেই গণভোটের ব্যাপারে ফলপ্রসূ সিদ্ধান্ত না আসে তাহলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। বুধবারই যা ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের আমির আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সারওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সহ-সভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চানসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকালে পল্টনে আয়োজিত আট দলের সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমান জানিয়েছিলেন যে, সমাবেশ শেষ করেই তারা বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।

সে অনুযায়ী, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad