সিএমপির দুই থানার ওসি বদলি

সিএমপির দুই থানার ওসি বদলি
ফাইল ছবি।
Advertisement
Advertisement

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বদলি ও পদায়ন করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ পরিদর্শক মোস্তফা আহমদকে বন্দর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বন্দর থানার ওসি আফতাব উদ্দিনকে বাকলিয়া থানায় বদলি করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে সিএমপির কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটে পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর বাকলিয়া থানায় পদায়ন করা হয়েছিল বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আমিনুল উল রশিদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad