খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত
Advertisement
Advertisement

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে ডুমুরিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুমুরিয়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্টেশনটি থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় ৬ কিলোমিটার।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad