দেড় ঘণ্টা পর মিরপুর ১০ সড়ক ছাড়ল পোশাক শ্রমিকেরা

দেড় ঘণ্টা পর মিরপুর ১০ সড়ক ছাড়ল পোশাক শ্রমিকেরা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর সরে গেছেন বিক্ষোভরত পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা সড়ক থেকে সড়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে নেমেছিলেন। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ১০টার দিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক শ শ্রমিক মিরপুর ১০ নম্বরের গোলচত্বর সংলগ্ন সড়কগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর-১০ ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad