বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় জাবির ১০ গবেষক

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় জাবির ১০ গবেষক
ছবি: উইকিপিডিয়া
Advertisement
Advertisement

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ জন শিক্ষক ও গবেষক। একই তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করে।

তালিকায় স্থান পাওয়া জাবির গবেষকেরা হলেন অধ্যাপক এ এ মামুন, মো. সাইফুল ইসলাম, মো. শরাফাত চৌধুরী, এস এম দিদার উল ইসলাম, মো. আল-আমিন খান, অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, শারমিন সুলতানা, এম শামীম কায়সার, মোহাম্মদ শরীফ উদ্দিন এবং আবু বকর সিদ্দিক।

গবেষকদের বৈজ্ঞানিক অবদানের বিভিন্ন দিক পর্যালোচনা করে এ তালিকা প্রস্তুত করা হয়। এতে তাদের প্রকাশনার সংখ্যা, গবেষণাপত্রে প্রাপ্ত সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের গবেষণাগত প্রভাবের মতো সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী গবেষকদের কাজের প্রভাব ও বৈজ্ঞানিক অবদান মূল্যায়নে এ তালিকা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও গবেষকের অন্তর্ভুক্তি তাদের মেধা ও গবেষণাকর্মের আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি বলেন, এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের গবেষকদের মানসম্মত গবেষণায় উৎসাহ জোগাবে। তালিকাভুক্ত গবেষকদের অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তাদের গবেষণার মাধ্যমে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় ও দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad