প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল

প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল
ছবি: বাসস
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী দল।

মঙ্গলবার ব্রিজবেনে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে বৃষ্টি আইনে ৭২ রানে হেরেছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ম্যাচটি ৩৬ ওভারে নির্ধারিত হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুইন্সল্যান্ড। অধিনায়ক চার্লি নট ও গ্রেট হ্যারিসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৬ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান করে স্বাগতিকরা। নট ৬৪ বলে ৯৪ এবং হ্যারিস ৫০ বলে ৭৬ রান করেন।

বাংলাদেশ পেসার হাবিবা ইসলাম ৭ ওভারে ৪৪ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার ৮ ওভারে ৬৪ রানে ২ উইকেট শিকার করেন।

২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ বলে ৩৭ রানের সূচনা করেন দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানা। ফারজানা ১৬ ও শারমিন ২৮ রান করেন।

আরও পড়ুন

চার নম্বরে নেমে খালি হাতে বিদায় নেন অধিনায়ক নিগার সুলতানা। এতে ৫৪ রানে ৩ উইকেট পতন হয় বাংলাদেশের। চতুর্থ উইকেটে ১১২ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি।

হাফ-সেঞ্চুরি তুলে থামেন শারমিন। ৬টি চারে ৬৭ রানে ৬৮ রান করেন তিনি। অর্ধশতকের দ্বারপ্রান্তে গিয়ে আউট হন সোবহানা। ৪ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৪৯ রান করেন তিনি।

শারমিন ও সোবাহানার পর বাংলাদেশের আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে ৩৬ ওভারে ৭ উইকেট ১৯৬ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। কুইন্সল্যান্ডের নিকোলা হ্যানকক ৩ উইকেট নেন।

আগামী ৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ নারী দল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad