জন্ম-মৃত্যু নিবন্ধন আইন সংস্কারের দাবি

জন্ম-মৃত্যু নিবন্ধন আইন সংস্কারের দাবি
Advertisement
Advertisement

আজ ৬ অক্টোবর মঙ্গলবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’।

দিবসটি উপলক্ষে সুশাসন ও নাগরিক অধিকার সুরক্ষায় ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গড় হার যথাক্রমে মাত্র ৫০ ও ৪৭ শতাংশ। বিশেষ করে গ্রাম, চর, পাহাড়ি এলাকা ও বস্তিতে নিবন্ধনের হার আশঙ্কাজনকভাবে কম। নিবন্ধনের অভাবে অর্ধেকের বেশি মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি বাড়ছে শিশুশ্রম, বাল্যবিবাহ, মানবপাচার ও সম্পত্তি নিয়ে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ।

বিশেষজ্ঞদের মতে, নিবন্ধনের একক দায় পরিবারের ওপর না রেখে সব স্বাস্থ্যসেবা কেন্দ্রকে সরাসরি দায়িত্ব দিলে হাসপাতালে জন্মানো ৬৭ শতাংশ শিশু স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় আসবে। এতে ভুয়া নিবন্ধন বন্ধ হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৬ অনুচ্ছেদের ৯ ধারা অনুযায়ী  সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করা দ্রুততর হবে।

দিবসটি উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘সুশাসনের প্রথম শর্তই নাগরিকদের নির্ভুল তথ্য সংরক্ষণ। ২০০৪ সালের আইনটি সংস্কার করে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের বাধ্যবাধকতা দিলে ২০৩০ সালের লক্ষ্য পূরণ সহজ হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad