রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি ফেরদৌসীর পদত্যাগ

রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি ফেরদৌসীর পদত্যাগ
পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ থেকে বেড়িয়ে আসছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

বৃহস্পতিবার সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন ৩২৩ মহিলা আসন-২৩ এর এই এমপি। সংসদ সচিবালয়ের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় এমপি ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও গণমাধ্যমকে এ তথ্য জানান।

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনা ঘটে।  এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে, এমপি ফেরদৌসী আহমেদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি হাইকমান্ড তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad