ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে নারীর মৃত্যু

ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে নারীর মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে দুই পা হারানো রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই নারী।

শনিবার সকাল ৯টায় কালীগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। সে ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে বিরতির পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধনতায় পা পিছলে নিচে পড়েন। এসময় চাকার নিচে চাপা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ থেকে যশোর হাসপাতালে রেফার করা হয়। পথে তার মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad