রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধর: সম্পৃক্ততা নেই বলে জানাল আনসার

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধর: সম্পৃক্ততা নেই বলে জানাল আনসার
রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততা অস্বীকার। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার সঙ্গে আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে শিক্ষার্থীকে মারধরে আনসার সদস্যদের সম্পৃক্ততার যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। মূলত রোববার রাতে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাদের রাতের পোশাকের সঙ্গে আনসারের পোশাকের মিল থাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভুলবশত আনসার সদস্যদের বিরুদ্ধে স্লোগান দেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারেন।

এতে আরও জানানো হয়, এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ঘটনার সঙ্গে আনসার সদস্যদের সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে প্রকৃত তথ্য যাচাই না করে আনসার সদস্যদের জড়িয়ে প্রচারিত সংবাদের প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad