সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
Advertisement
Advertisement

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ১২ বছর বয়সী শিশুটি মাদ্রাসার ছাত্র বলে ধারণা করছে পুলিশ। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ ক্রসবার-৩ বিদ্যুৎ টারবাইন প্ল্যান্টসংলগ্ন যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন যমুনা নদীতে অজ্ঞাত এক তরুণের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই তরুণের মৃত্যু হয়েছে। তার পরনে পায়জামা ছিল। মুখে পচন ধরেছে। প্রাথমিকভাবে তাকে মাদ্রাসার ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর