সিরাজগঞ্জে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
জামতৈল রেলস্টেশনের কাছে আলোকদিয়া রেলব্রিজে ট্রেনের নিচে পড়ে একজন নিহত হন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনের নিচে পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই ব্যক্তি নিহত হন। উপজেলার জামতৈল রেলস্টেশনের কাছে আলোকদিয়া রেলব্রিজে এই দুর্ঘটনা ঘটে। এতে তার মাথা থেতলে যায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। থানায় নেওয়ার পর আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ভালো থাকলে সেটির মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, ‘পরিচয় শনাক্তের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর