ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ আব্দুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার রাতে রব হলের গেটে ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান আরিফ। পরে তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ‘আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হলে আমাদের চবি মেডিকেল থেকে শহরে রেফার করা হয় কিন্তু পথিমধ্যেই সে মৃত্যুবরণ করে।’

চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক আবু তৈয়ব বলেন, ‘সে ঘটনাস্থলেই মারা গেছে বলে মনে হচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে ফোন পাওয়ার পর বিষয়টি তদারকি করেছি। অ্যাম্বুলেন্স তৈরিই ছিল, তাই আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর