৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ

৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

রুলে গত ২৬ জুলাই ইসমাইল জবিউল্লাহকে সভাপতি করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বুধবার এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

রিটে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক, ভিকারুননিসার অ্যাডহক কমিটির সভাপতি এবং অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।

আদেশের পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী পদমর্যাদায় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার দাবি, ইসমাইল জবিউল্লাহ পরপর একাধিকবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন।

আইনজীবী আকন্দের ভাষ্য, বিধান অনুযায়ী দুইবারের বেশি কোনো অ্যাডহক কমিটি করা যায় না এবং একই ব্যক্তি দুইবারের বেশি সভাপতি বা সদস্য হতে পারেন না। তার দাবি, ইসমাইল জবিউল্লাহ পরপর তিনবার অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গভর্নিং বডি আইনে নির্বাচন করতে ব্যর্থ হলে আগের সভাপতি ও সদস্যরা পরবর্তী কমিটিতে থাকতে পারবেন না। কিন্তু নির্বাচন না হওয়া সত্ত্বেও আগের সভাপতি ও সদস্যদের নিয়ে আবার বর্তমান অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ আগস্ট রিট করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর