ছবিতে নেপালের বন্যা-ভূমিধস

ছবিতে নেপালের বন্যা-ভূমিধস
নেপালে বন্যা-ভূমিধসে তলিয়ে গেছে বাড়ি-ঘর। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত নেপাল।  পাহাড়ি নদীর পানির তোড়ে ভেসে গেছে গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক ও সেতু। এই দুর্যোগে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে।

বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক এ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিখোঁজ চার শতাধিক। তাদের বেশির ভাগই বিদেশি নাগরিক। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। দুর্গম এলাকায় চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান।

দেখুন ছবিতে…

নেপালের নুওয়াকোট জেলায় আকস্মিক বন্যার পর ত্রিশূলী নদীর তীরের কাছে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর। ছবি: এপি/ ইউএনবি
ত্রিশূলী নদীর তীরের কাছে একটি ক্ষতিগ্রস্ত বাড়ি । ছবি: এপি/ইউএনবি
বন্যার কাদায় ডুবে গেছে একতলা সমান ভবন। ছবি: এপি/ইউএনবি
আকস্মিক বন্যায় একজনকে নিরাপদ স্থানে নিয়ে যেতে উদ্ধারকারীরা একটি মাটি কাটার যন্ত্র (আর্থমুভার) ব্যবহার করছেন। ছবি: এপি/ইউএনবি
এক নারীকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ছবি: এপি/ইউএনবি
নেপালে আহত একজনকে উদ্ধার করছে উদ্ধারকর্মীরা। ছবি: এপি/ইউএনবি
বন্যা-ভূমিধসে নিহত ১৬০ ছাড়িয়েছে নিখোঁজ ৪ শতাধিক। ছবি: এপি/ইউএনবি
স্থানীয়দের তোলা ছবি, ভিডিওতে উঠে এসেছে নেপালের বন্যার ভয়াবহতা। ছগবি : এপি/ইউএনবি
বন্যার ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে এক শিশু। ছবি: এপি/ইউএনবি।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad