রাষ্ট্রপতি পদে বিএনপি ২টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে

রাষ্ট্রপতি পদে বিএনপি ২টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে
বিএনপির লোগো
Advertisement
Advertisement

নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মনোনয়ন সংগ্রহ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।

এ সময় নূরুল ইসলাম মণি গণমাধ্যমকে বলেন, ‘ফরম একজনের জন্য নিয়েছি, কিন্তু কোনো ধরনের ভুল ত্রুটি যেন না হয় এ জন্য দুইটা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তবে কারও নামে সেটি সংগ্রহ করা হয়নি। তফসিল অনুযায়ী আমরা মনোনয়ন জমা দেব।’

এর আগে, ২০২৩ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল। সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামে দুটো মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছিল।

রাষ্ট্রপতি নির্বাচনে একজনের একাধিক মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ আছে। এক্ষেত্রে একটি বৈধ হলে বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ই আগস্ট। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ই আগস্ট। ভোট গ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দল জামায়াত।

প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদের অধিবেশন না থাকলে স্পিকারের পরামর্শে এক দিনের বৈঠক আহ্বান করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তফসিল অনুযায়ী, শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে তার সাত দিন আগে এক দিনের বৈঠক আহ্বান করবেন সিইসি। তবে সেটি সংসদের নিয়মিত অধিবেশন হিসেবে গণ্য হবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad