ঝালকাঠির নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝালকাঠির নলছিটিতে গাছের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় বুলবুল হাওলাদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে উপজেলার ৫নং পশ্চিম কুশাঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল হাওলাদার একই এলাকারই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম কুশাঙ্গল এলাকায় নূর আলম হাওলাদারের বাড়ির পাশের রাস্তায় একটি কাফুলা গাছের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad