বরগুনায় ইয়াবাসহ জুলাই যোদ্ধা গ্রেপ্তার

বরগুনায় ইয়াবাসহ জুলাই যোদ্ধা গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বরগুনায় ২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা (৩৫) নামে এক জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

সুমন মৃধা সদর উপজেলার চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তিনি জুলাই আন্দোলনের গেজেটভুক্ত জুলাই যোদ্ধা। তার সরকারি গেজেট নম্বর ২৯৩।

ডিবি পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে হেউলিবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুমন মৃধাকে আটক করে দেহ তল্লাশি করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়।

জেলা ডিবির ইনচার্জ মো. সাজ্জাত হোসেন জানান, ২০ পিস ইয়াবাসহ সুমন মৃধাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় সোপর্দ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad