নতুন ভোটার ১২ কোটি ৮৬ লাখ

নতুন ভোটার ১২ কোটি ৮৬ লাখ
Advertisement
Advertisement

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটারসহ মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুনদের অন্তর্ভুক্তির পর মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

ভোটার তালিকায় দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের ৬৪ জেলা ও বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তি করবেন।

আরও পড়ুন

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬-এ দাবি, ফরম-৭-এ আপত্তি ও ফরম-৮-এ সংশোধনের আবেদন করা যাবে।

ইসির সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হবে।

সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করবেন। এসব সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় যুক্ত করা হবে। ৩১ আগস্ট হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন ও হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

নতুন ভোটার যুক্ত হওয়ায় মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তবে চূড়ান্ত তালিকায় এ সংখ্যা কিছুটা বাড়তে বা কমতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad