জাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন, বুধবার। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্মরণ র‌্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য মো. আমির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক জিএম মুজিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ও দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. সিজার রহমান এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।

আরও পড়ুন

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য শিক্ষক-শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানের চেতনা শিক্ষা, গবেষণা, নৈতিকতা ও সুশাসনের মাধ্যমে বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল কবির মঞ্জু, মাদারগঞ্জ সার্কেলের এএসপি মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ ও ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিকূল আবহাওয়ার কারণে স্মরণ র্যালিটি আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয়। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ চারজনের পরিবারের সদস্যদের ক্রেস্ট, সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা দেওয়া হয়। সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad