জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭৩ গবেষককে পিএইচডি এবং ৯ গবেষককে এমফিল ডিগ্রি দেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় গবেষকদের এসব উচ্চতর ডিগ্রি অনুমোদন করা হয়।
ডিগ্রি অর্জনকারী গবেষক ও তাদের গবেষণা তত্ত্বাবধায়কদের অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের গবেষণা কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাখা সূত্রে জানা যায়, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, গাণিতিক ও পদার্থবিষয়ক, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদসহ বিভিন্ন ইনস্টিটিউটের অধীনে গবেষকরা এসব ডিগ্রি অর্জন করেছেন।
পিএইচডি ডিগ্রি পাওয়া গবেষকদের মধ্যে কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগে রয়েছেন তানজিলা কায়সার, শাহরিয়া-আল-রশিদ, মুক্তি রায় ও মোহাম্মদ শামসুল আলম। ইংরেজি বিভাগ থেকে ডিগ্রি পেয়েছেন মো. জিয়াউল হক, মোহাম্মদ রোকনউদ্দীন, মো. আজিজুর রহমান ও চন্দ্র শেখর সিকদার। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে ডিগ্রি পেয়েছেন মো. সাদেকুজ্জামান, মোশরেফা খন্দকার, লুবনা চৌধুরী, মো. হাফিজুর রহমান, মো. রিফাত-উর-রহমান ও ইফ্ফাত জাহান। ইতিহাস বিভাগের মাসুদা পারভীন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের রিদিতা তাসমিনও পিএইচডি অর্জন করেছেন।সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মো. মোফাজ্জল হোসেন, মো. নজরুল ইসলাম, মো. শাহজালাল হায়দার ও এ.কে.এম কামরুল হাসান মিয়া পিএইচডি পেয়েছেন।
নৃবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আবুল খায়ের ও উদিসা ইসলাম এবং অর্থনীতি বিভাগের আনোয়ারা খানম ও কামরুজ্জামানও এ ডিগ্রি অর্জন করেন। সরকার ও রাজনীতি বিভাগ থেকে পিএইচডি পেয়েছেন মো. ফিরোজ আল মুজাহিদ খান, মো. আনোয়ার হোসেন, টি. এন. সোনিয়া আজাদ, নাজমা বেগম, বেগম নাছরীন, সাবিনা ইয়াসমিন, রোজিনা, এস.এম আব্দুর রসিদ, মোছা. রাহাত আরা বেগম, আমিনা খাতুন, মোছা. তমালিকা সুলতানা, রাশেদুল হক খোকন, মো. আল-আমীন হুসাইন ও হাসনুন নাহার। লোক প্রশাসন বিভাগের মো. আফলাতুনও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শাহীনা হক, মোহাম্মদ কামাল হোসেন, মো. আব্বাস আলী খান ও তানিয়া আক্তার পিএইচডি পেয়েছেন। গণিত বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেছেন মো. নূরে আলম সিদ্দিকী, মো. শফিকুল ইসলাম, কে. এম. আব্দুল আল ওয়াদুদ, রাবেয়া সরকার, মো. সাইদুজ্জামান, সাদিয়া আখতার ও আবু সাঈদ আরিফ। পদার্থবিজ্ঞান বিভাগ থেকে মো. মোতাচ্ছিম বিল্লাহ, মো. মাহমুদুল হাসান মান্না ও আশরাফুল হক এবং রসায়ন বিভাগ থেকে মো. মনির হোসেন ও প্রীতি সরকার পিএইচডি পেয়েছেন। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) থেকে সোনিয়া কোড়াইয়া, শামীম আহমেদ ও বিমান বড়ুয়া এবং ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে সুবরণ চন্দ্র সরকার, মো. আতিউর রহমান ও রাফেজা ইসরাত জাহান এ ডিগ্রি অর্জন করেন।
জীববিজ্ঞান অনুষদের ফার্মেসি বিভাগ থেকে মো. এখলাস উদ্দীন, মো. জহির আলম, হাছান আলী ও মোহাম্মদ শাহাদৎ হোসেন পিএইচডি পেয়েছেন। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো. আবুবক্কোর ছিদ্দিক, সীপ্রা রানী কর্মকার ও সালমা আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের বায়েজিদ খান, সেলিনা সুলতানা ও মুনীর আহমেদ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোহাম্মদ মিজানুর রহমান ও মোস্তাক হোসেনও এ তালিকায় রয়েছেন।
এদিকে এমফিল ডিগ্রির অনুমোদন পেয়েছেন ইংরেজি বিভাগের আরিফ মঈন উদ্দিন খান, ইতিহাস বিভাগের শেখ মোহাম্মদ মোতালিব ও মো. শরিফুজ্জামান, রসায়ন বিভাগের মতিউর রহমান, লোক প্রশাসন বিভাগের আমীর হোসেন ভূইয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. সাব্বির আহম্মেদ, সরকার ও রাজনীতি বিভাগের আফসানা আরেফিন, ফার্মেসি বিভাগের আইরিন সুলতানা এবং নৃবিজ্ঞান বিভাগের লুক কাকন কোড়াইয়া।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামছুল আলম বলেন, এতগুলো উচ্চতর ডিগ্রি অনুমোদন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতার প্রমাণ। শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় আরও সক্রিয়ভাবে কাজ করছে।


