আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশে বসে তারা শুধু হুমকি-ধামকি দেয়।

সোমবার দুপুরে ঢাকার সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা করার কোনো মুরোদ নেই । বিদেশে বসে তারা কিছু হুমকি-ধামকি দেয় মাত্র।’

জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে এজন্য বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময় নাশকতা কিংবা অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে খুবই সতর্ক রয়েছে।

দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রসেঙ্গে তিনি বলেন, ‘তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং চেষ্টা করছে।’

এসময় তিনি কথা বলেন এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়েও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad