বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কর্মদিবস

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কর্মদিবস
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ছবি: বাসস
Advertisement
Advertisement

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব পালন শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল তার প্রথম সরকারি কর্মদিবস।

মঙ্গলবার সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে তাকে গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে পিজিআরের একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম বঙ্গভবনের অক্টাগনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান এবং সেখানে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad