নওগাঁয় নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

নওগাঁয় নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে নৌকায় করে বাড়ি ফেরার পথে বিলে পড়ে নিখোঁজ হওয়া আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার বেলবাড়ি গ্রামের বিল থেকে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয় লোকজনের টানা সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মন্ডল ওই গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীসহ নৌকায় মাঠে ঘাস কাটতে ও খড় আনতে যান আব্দুল মন্ডল। ফেরার পথে হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। তার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর বিলের পানি থেকে তাঁকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad