চট্টগ্রামে ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

চট্টগ্রামে ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ আটক ১৬ জেলে। ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাত ৩টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক উপজেলার এস. আলম জেটি সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ছয়টি ট্রলিং জাল ও ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

আরও পড়ুন

পরবর্তীতে সামুদ্রিক মৎস্য দপ্তর আগ্রাবাদের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে সরঞ্জামাদি অপসারণ ও জাল বিনষ্ট করা হয়। এরপর মুচলেকা নিয়ে বোটসহ জেলেদের মালিকপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ ছাড়া, জব্দ করা সামুদ্রিক মাছ খোলা নিলামে ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad