মার্চ ২০২৬ সংখ্যাটি দিয়ে ‘বিবিধ’ পত্রিকার শততম সংখ্যা প্রকাশিত হলো।
এ উপলক্ষে শনিবার বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিক, সাংবাদিকসহ পত্রিকার শুভানুধ্যায়ীদের একটি উদযাপন আড্ডা অনুষ্ঠিত হয়।
পর্যালোচনার পত্রিকা হিসেবে ২০১১ সালে ‘বিবিধ’ এর প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছিল। তারপর থেকে এটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
শততম সংখ্যা প্রকাশ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, কবি মজিদ মাহমুদ, কবি ও চিন্তক ফয়েজ আলম, কবি ও প্রকাশক আফজালুল বাসার, প্রাবন্ধিক রাশেদ রাহম, কবি জহির হাসান, প্রাবন্ধিক ফকরুল চৌধুরী, ‘বিবিধ’ পত্রিকার সম্পাদক ইকতিজা আহসান।


