প্রসঙ্গ নারী: জামায়াতের বিরুদ্ধে তারেক রহমানের তোপ

প্রসঙ্গ নারী: জামায়াতের বিরুদ্ধে তারেক রহমানের তোপ
খুলনায় নির্বাচনী জনসভায় তারেক রহমান। ছভি: বিএনপির মিডিয়া সেল
Advertisement
Advertisement

একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।

সোমবার খুলনা মহানগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামি শাসন কায়েম করতে চায়। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।

আরও পড়ুন

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়।

ভোট গণনায় অনেক সময় লাগবে-এমন প্রচার চালিয়ে একটি মহল নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad