মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ
ফাইল ফটো
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায় একই এলাকার বাসিন্দা অভিযুক্ত আকবর হোসেন শিবলুর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১২ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হকের আদালতে এজাজ হোসাইন মারওয়ান নামে একজন সাক্ষ্য দেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বিচার চলাকালে চারজনের সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়। আগামী ১২ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।

ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন জমা দেয় মোহাম্মদপুর থানা-পুলিশ। এরপর ‎১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকলেও তিনি পা দিয়ে চাপ দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর