জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার এক বিবৃতিতে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বর্তমান অন্তর্বর্তী সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, যা দেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। তা ছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে।
নেতারা অবিলম্বে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।


