বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সকল সার ডিলারের নিয়োগ বাতিল করেছে বর্তমান সরকার। শিগগির নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
সংবাদ সম্মেলনে তিনি দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে একটি উচ্চপর্যায়ের সংসদীয় কমিটি গঠনের ঘোষণা দেন।
সরকারি ও বিরোধী দলের সমান অংশগ্রহণে গঠিত এই দশ সদস্যের কমিটিতে উভয় পক্ষ থেকে পাঁচজন করে সদস্য রাখা হয়েছে।
কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতার উত্থাপিত এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি জাতীয় সংসদে পাস হয়।


