৫ মামলায় মেয়র আইভীর জামিন বহাল

৫ মামলায় মেয়র আইভীর জামিন বহাল
সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

রোববার রাষ্ট্রপক্ষের করা আলাদা পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এতে হাইকোর্ট থেকে পাওয়া আইভীর জামিন আদেশই বহাল থাকল।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে সাতটি মামলার এজাহারে তার নাম ছিল না। পরে তাকে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলে রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করে।

পাঁচ মামলার মধ্যে ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় অপর মামলাটি হয়েছে।

আরও পড়ুন

এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনের আদশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। এর মধ্যে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় হাইকোর্ট থেকে গত ২৬ ফেব্রুয়ারি জামিন পান আইভী। তবে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনে সেই জামিন স্থগিত করে চেম্বার আদালত।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিন নির্বাচনে জয় পেয়ে মেয়রের দায়িত্ব নেনে তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর