৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
বিমানবন্দরে টাকার ব্যাগ হাতে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে ৭৪ লাখ টাকাসহ আটক করা হয়েছে।

বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আটক জামায়াত নেতার নাম বেলাল উদ্দিন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জব্দ হওয়া টাকা মেশিনে গণনা করা হচ্ছে।

বেলা ১টার দিকে জানা যায়, ৫০ লাখ টাকা পর্যন্ত গণনা করা হয়েছে। পরে বিকাল সাড়ে ৪টা নাগাদ খবর আসে বেলাল উদ্দিনের সঙ্গে ৭৪ লাখ টাকা ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন বিপুল টাকাসহ জামায়তের উচ্চ পর্যায়ের কোনো নেতাকে আটকের ঘটনা ঘটল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad