উখিয়ায় সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘সন্ত্রাসী’ আটক

উখিয়ায় সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘সন্ত্রাসী’ আটক
সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক তিন সন্ত্রাসী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, আটক আসামিরা সন্ত্রাসী। এ সময় সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু ওরফে জুলু ডাকাতের ছেলে আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং আরও একজন বাঙালিকে আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর একটি দলের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

এ সময় একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি রাইফেলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি কার্তুজ, দুই সেট ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্র-গোলাবারুদসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমন করাই অভিযান চালানোর মূল উদ্দেশ্য।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে অভিযান চলমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad