বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৩ দিন

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৩ দিন
বুড়িমারী স্থলবন্দরে জড়ো হচ্ছে পণ্যবাহী যানবাহন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে তিনদিন সব কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পাটগ্রাম সীমান্ত বন্দরটিতে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে। শনিবার বন্দরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু হবে।

​মঙ্গলবার রাতে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এক ঘোষণায় এসব নির্দেশনা জানান।

​অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা তিন দিন বন্দরের সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে।

এরইমধ্যে বিষয়টি ভারতের চ্যাংড়াবান্ধা ও ভুটানের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

​এদিকে, পণ্য পরিবহনের পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জনসাধারণের যাতায়াত বন্ধ থাকবে।

​বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে দুই দিন বন্ধের চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও শনিবার থেকে আগের নিয়মে কার্যক্রম শুরু হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad