৪০ দেশের প্রতিনিধিদের রোহিঙ্গা শিবির পরিদর্শন

৪০ দেশের প্রতিনিধিদের রোহিঙ্গা শিবির পরিদর্শন
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন ৪০ দেশের প্রতিনিধিরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন তিন দিনের আন্তর্জাতিক সংলাপে অংশ নেওয়া ৪০ দেশের প্রতিনিধিরা।

মঙ্গলবার উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং সেখানে পরিচালিত বিভিন্ন বেসরকারি সংস্থার কার্যক্রম ঘুরে দেখেন তারা।

সকাল থেকে দুই দলে বিভক্ত হয়ে প্রতিনিধিরা ক্যাম্প ৪ ও বালুখালী এলাকায় যান। তারা জাতিসংঘের খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার আউটলেট কেন্দ্র ঘুরে দেখেন, যেখান থেকে রোহিঙ্গারা খাদ্য সামগ্রী সংগ্রহ করেন।

পরে তারা বালুখালীর ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।

আরও পড়ুন

পাশাপাশি এই প্রতিনিধিরা রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন, নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা, জীবনযাত্রা, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনার পাশাপাশি তাদের জন্য মানবিক সহায়তা আরও সম্প্রসারণের আশ্বাস দেন।

এই পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হলো রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে কক্সবাজারের ইনানীতে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সংলাপের আনুষ্ঠানিকতা।

রোববার শুরু হওয়া এই আন্তর্জাতিক সংলাপে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক, মানবিক ও কূটনৈতিক দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংলাপের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিক উন্মোচন করা এবং সংকট নিরসনে বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad