এক পাঙাশের দাম সাড়ে ৬৭ হাজার টাকা

এক পাঙাশের দাম সাড়ে ৬৭ হাজার টাকা
রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ওমর হালদারের জালে ধরা পড়ে সাড়ে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির পাঙাশ মাছ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটা পাঙাশ মাছ। পরে মাছটি ৬৭ হাজার ৫৭৫ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

এদিন দুপুরে দৌলতদিয়া ঘাটে কেসমতের আড়তে মাছটি প্রকাশ্য নিলামে প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মোট ৬৬ হাজার ৩০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের চাঁন্দু মোল্লা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা।

চাঁন্দু মোল্লা বলেন, ‘২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের পদ্মা নদীর বিশাল আকারের তরতাজা পাঙাশ মাছটি প্রতি কেজি ২ হাজার ৬৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫৭৫ টাকায় রাজধানী ঢাকাতে একজন ক্রেতার কাছে বিক্রয় করেছি।’

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘বর্তমানে পদ্মা নদীতে বড় আকারের পাঙাশ,রুই, কাতল, বোয়াল, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছ ধরে বিক্রি করে লাভবানও হচ্ছেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad