২৭ আসনে এনসিপি প্রার্থীর নাম ঘোষণা

২৭ আসনে এনসিপি প্রার্থীর নাম ঘোষণা
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেছে। সমঝোতার মাধ্যমে পাওয়া ৩০টি আসনের মধ্যে ইতোমধ্যে ২৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

বাকি তিনটি আসনের প্রার্থীর নাম শিগগিরই জানানো হবে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই ২৭ জন প্রার্থীর নাম ও ছবিসহ পোস্টার প্রকাশ করা হয়েছে। দলীয় প্রার্থীদের পক্ষে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চেয়েছে এনসিপি।

ঘোষিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা-৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী-৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

আরও পড়ুন

এছাড়াও ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তালিকায় আরও রয়েছেন দিনাজপুর-৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা-৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর-২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী এবং নাটোর-৩ আসনে এস এম জার্জিস কাদির।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জামায়াত ও এনসিপিসহ ১০টি দলের মধ্যে ২৫৩টি আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেওয়া হয়। এই নির্বাচনী ঐক্যে প্রাথমিকভাবে ৩০টি আসন পেয়েছে এনসিপি। তবে এই দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭ জন।

এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা সরে দাঁড়ায়। ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ার পর এনসিপি তাদের আসনের সংখ্যা বাড়াতে জামায়াতের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad