১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ইসি

১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ইসি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।

সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৩১ অক্টোবর ২০০৭ সালের বা তার পূর্বে জন্মগ্রহণ করা নাগরিকদের নিবন্ধনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল করা যাবে এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করার জন্য সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত এবং মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক প্রেরণের শেষ তারিখ ২৫ অক্টোবর। এই তালিকা ১ নভেম্বর মুদ্রণ করা হবে এবং আবেদন দাখিলের শেষ সময় ১৬ নভেম্বর। সংশোধনীর জন্য আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর।

এদিকে, ৩১ আগস্ট, ২০২৫ তারিখে ইসি সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল, যেখানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন, এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়ে ছিলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad