১৪ বছর পর বব ডিলান

১৪ বছর পর বব ডিলান
Advertisement
Advertisement

লম্বা বিরতির পর আবারও নিজের ক্লাসিক গান ‘ইউ এইন্ট গোয়িন নোওয়ার’ লাইভে পরিবেশন করলেন বব ডিলান। প্রায় ১৪ বছর পর এই গানটি আবার মঞ্চে ফিরিয়ে আনায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়া ও আলোচনার ঝড়।

গানটি ১৯৬৭ সালে ডিলান লিখেছিলেন। তবে তখন এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। পরে ১৯৬৮ সালে বিখ্যাত রকব্যান্ড ‘দ্য বাইর্ডস’ গানটি কভার করে এবং রাতারাতি এটি জনপ্রিয়তা পায়। কয়েক বছর পর ১৯৭১ সালে ডিলান নিজেই গানটি প্রকাশ করেন তার ‘গ্রেটেস্ট হিটস ভলিউম টু’ অ্যালবামে।

এই গানটিকে ডিলানের বিখ্যাত ‘বেইজমেন্ট ট্যাপস’ যুগের অংশ হিসেবে ধরা হয়। যেখানে তিনি প্রচলিত স্টুডিও কাঠামোর বাইরে গিয়ে মুক্ত ও নানান পরীক্ষামূলক সংগীত তৈরি করেছিলেন। সেই সময়ের কাজগুলো পরবর্তীতে যুক্তরাষ্ট্রের লোকসংগীত ও রক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে।

নতুন করে লাইভ পরিবেশনায় গানটি ফিরে আসায় অনেকেই এটিকে ডিলানের দীর্ঘ ক্যারিয়ারের একটি বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন। কারণ এই গানটি তার সবচেয়ে সহজ, কাব্যিক এবং আড্ডামুখর সংগীতধারার প্রতিনিধিত্ব করে।

গানের ভাষায় যেমন আছে সরল ব্যঙ্গ ও দার্শনিক টান—এক ধরনের খেয়ালি উপস্থাপন—ঠিক তেমনি এর সুরেও আছে গ্রামীণ লোকসংগীতের প্রভাব, যা ডিলানের স্বতন্ত্র স্টাইলকে আরও স্পষ্ট করে তোলে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad