হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
Advertisement
Advertisement

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আবুল হাসানাত আবদুল্লাহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার ফুফাতো ভাই।

মামলার চার আসামির মধ্যে বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন বর্তমানে কারাগারে আছেন। অপর দুই আসামি আবুল হাসানাত আবদুল্লাহ এবং তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন।

আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছে। এ সময় ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর মো. সহিদুল ইসলাম সরদার।

আরও পড়ুন

মামলার ভুক্তভোগী দুইজন হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হাসানাত আবদুল্লাহ ও এসপি এহসানউল্লাহর নির্দেশে অধস্তন পুলিশ সদস্যরা ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি রাতে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে ‘ক্রসফায়ার’-এর নামে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে গুলি করে হত্যা করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad