জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সোমবার হারারে স্পোর্টস ক্লাবের এই ম্যাচে ছয় ব্যাটার, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে থেকে আছে চারটি বদল। চোটের কারণে নেই লিটন দাস, সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। অধিনায়ক মিরাজ ফেরাতে বাদ পড়েছেন শেখ মাহেদী হাসান। তানভীর ইসলামকে বসিয়ে একাদশে নেয়া হয়েছে রিশাদ হোসেনকে। সর্বশেষ ওয়ানডেতে একাই ৬ উইকেট নিয়েও জায়গা হারাতে হয়েছে শরীফুল ইসলামকে। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি ও নিউম্যান ন্যামহুরি।


