হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
হামে আক্রান্ত শিশু। ছবি: মাহমুদ জামান অভি/টাইমস
Advertisement
Advertisement

দেশে হাম পরিস্থিতি অব্যাহতভাবে উদ্বেগজনক রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২১৪ জন সন্দেহজনক এবং ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৯ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৮৬ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩০৮। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।

গত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের দুজন চট্টগ্রাম বিভাগে এবং একজন সিলেট বিভাগে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ৯৯৮ জনের ও ১০১টি মৃত্যু নিশ্চিত হামের কারণে হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় হাম শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে ৮০ হাজার ১৪৪ জন সন্দেহজনক এবং ১৩ হাজার ২০৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৪৪৮ জনের এবং নিশ্চিত মৃত্যু ৬৪ জনের।

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭৪৭ জন সন্দেহজনক এবং ৩ হাজার ১২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। সেখানে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৮৩ জনের এবং নিশ্চিত মৃত্যু ১০ জনের।

বরিশালে ২০ হাজার ৫৪৫ জন সন্দেহজনক এবং ৮০৬ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৬০ জনের এবং নিশ্চিত মৃত্যু ১৯ জনের।

সিলেট বিভাগে ১৫ হাজার ২৫৫ জন সন্দেহজনক এবং ১ হাজার ৫৭ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। সেখানে সন্দেহজনক মৃত্যু হয়েছে ১৭৬ জনের এবং নিশ্চিত মৃত্যু তিনজনের।

খুলনায় ১২ হাজার ৪৪৮ জন সন্দেহজনক এবং ৪৯১ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৪৪ জনের। নিশ্চিত হামজনিত মৃত্যুর কোনো তথ্য নেই।

রাজশাহী বিভাগে ১০ হাজার ৫১৬ জন সন্দেহজনক এবং ১ হাজার ৪২০ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। সেখানে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং নিশ্চিত মৃত্যু তিনজনের।

ময়মনসিংহে ৯ হাজার ৩২২ জন সন্দেহজনক ও ৭৭৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৭৯ জনের এবং নিশ্চিত মৃত্যু দুজনের। রংপুর বিভাগে ৩ হাজার ২৭৮ জন সন্দেহজনক ও ৫৪৪ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। সেখানে সন্দেহজনক মৃত্যু হয়েছে ১৫ জনের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad