হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের ডাক

হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের ডাক
ছবি: ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ
Advertisement
Advertisement

৩০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না করা হলে সরকার পতনের আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার দুপুরে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে প্লাটফরমটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।

এর আগে, জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে এসে শেষ হয় এবং সেখানে রাস্তা অবরোধ করেন তারা।

অবস্থান কর্মসূচি থেকে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘হাদি হত্যার ২১ দিন পার হলেও মূল খুনিদের গ্রেপ্তারে সরকারের সদিচ্ছা নেই। প্রশাসন জনগণকে বিভ্রান্ত করছে।’

‘সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, কিন্তু আলটিমেটাম অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে প্রকৃত খুনিদের ঠিক করে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে সরকার পতনের ডাক দেওয়া হবে।’

আরও পড়ুন

ছবি: ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ

এ ছাড়া, হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল থেকে ‘বাংলাদেশপন্থী’ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কাছে গিয়ে সমর্থন চাওয়া হবে বলেও জানান জাবের।

গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে তাদের চলমান কর্মসূচি স্থগিত করে ইনকিলাব মঞ্চ।

এর আগে হাদি হত্যার বিচারসহ চার দাবিতে বেশ কয়েক দিন শাহবাগে অবস্থান করে সংগঠনের নেতাকর্মী।

গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা।

১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর পর থেকেই সংগঠনের নেতাকর্মী বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad