স্বেচ্ছাসেবক দলের মোসাব্বির হত্যায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

স্বেচ্ছাসেবক দলের মোসাব্বির হত্যায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩
সিসিটিভি ফুটেজে আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যাকারী।
Advertisement
Advertisement

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবির পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া লোকমান নামে আরেকজন হেফাজতে রয়েছে বলে জানা গেছে। হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তাদের তিনজনকে শনাক্ত করা হয়।

৭ জানুয়ারি রাত ৮টার দিকে আজিজুর রহমান মোসাব্বির ও মাসুদসহ কয়েকজন ঢাকার কারওয়ান বাজারের তেজতুরী বাজারের কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালান দুই ব্যক্তি।

গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আজিজুর রহমান মোসাব্বির স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad