‘স্কুলিং মডেল’ বাতিলের দাবিতে পাঁচ কলেজের শাহবাগ অবরোধ  

‘স্কুলিং মডেল’ বাতিলের দাবিতে পাঁচ কলেজের শাহবাগ অবরোধ  
শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবিতে শাহাবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন পাঁচটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

প্রথমে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে তাদের সঙ্গে যোগ দেন মিরপুর সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

এরপর একসঙ্গে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ সড়কটিতে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজারও মানুষ।

শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস

বিক্ষভকারীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা হলে এবং তাদের স্কুলিং মডেল বাস্তবায়ন হলে পাঁচটি সরকারি কলেজেই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অস্তিত্ব থাকবে না। এ কারণেই আগে থেকে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় আন্দোলনে নেমেছেন।

এই পদ্ধতি বাতিল করার ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সাত কলেজ
শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস

গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সরকারি সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad