লক্ষ্মীপুরে কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকার এক কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকার একটি কবরস্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

রোববার সকালে চন্দ্রগঞ্জ থানার পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্রের মধ্যে পাঁচটি রাইফেল ও একটি এলজি।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র চন্দ্রগঞ্জ ও আশপাশের এলাকায় অস্ত্র ব্যবহার করছে বলে খবর পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালানো হয়।

অভিযানে একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ছয়টি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন তা নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad