সেনা কল্যাণ ভবনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সেনা কল্যাণ ভবনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে বৃহস্পতিবার রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় এক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়।

রাত ১১টা ৪৭ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad